logo

পাবনায় মাদকাসক্ত যুবককে কুপিয়ে ও খুঁচিয়ে হত্যা

পাবনায় মাদকাসক্ত যুবককে কুপিয়ে ও খুঁচিয়ে হত্যা
পাবনা থানা। ছবি : এশিয়া পোস্ট

পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে সুমন হোসেন (৩২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও খুঁচিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ইউনিয়নের বিল ভাদুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুমন হোসেন বিল ভাদুড়িয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সুমনকে ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের বাবা জানিয়েছেন, সুমন মাদকাসক্ত ছিলেন। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ করছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাখাওয়াত হোসেন বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে রেখেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।