পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি রুমি, সম্পাদক রিমু
-9095d0-720x405.webp)
পটুয়াখালী জেলা যুবদলের সাত সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। নতুন কমিটিতে সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমিকে সভাপতি এবং মোহাম্মদ রিমাইনুল ইসলাম রিমুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এ কমিটির অনুমোদন দেয়।
ঘোষিত কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন আল আমিন সুজন, সহসভাপতি নুরুল ইসলাম লিটন গাজী, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন দেলোয়ার হোসেন।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপির অনুমোদনক্রমে মিনহাজুল ইসলাম ভূইয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে।
নতুন আংশিক কমিটি ঘোষণার মধ্য দিয়ে পটুয়াখালী জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন নেতৃত্বের যাত্রা শুরু হলো।

