logo

গাজীপুরে আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও কাউন্সিলর গ্রেপ্তার

গাজীপুরে আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও কাউন্সিলর গ্রেপ্তার
মো. দেলোয়ার হোসেন দুলাল। ছবি: জিএমপি

গাজীপুরের কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও সাবেক কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন দুলালকে গ্রেপ্তার করেছে কোনাবাড়ী থানা পুলিশ।

গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে কোনাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আগের একটি রাজনৈতিক মামলায় আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে তাকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক জানান, দেলোয়ার হোসেন দুলালকে গ্রেপ্তারের পর সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মো. দেলোয়ার হোসেন দুলাল দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

তিনি গাজীপুর সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, একই ওয়ার্ড আওয়ামী লীগের ৩ নম্বর সদস্য এবং কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ছিলেন।

ইনামুল হোসেন

সম্পাদনা

ইনামুল হোসেন

জ্যেষ্ঠ সহ-সম্পাদক | এশিয়া পোস্ট