চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু
এশিয়া পোস্ট নিউজ,চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে চর-চাকলা গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া পাঁচ শিশু হলো—চর চাকলা গ্রামের নিজাউদ্দিনের দুই মেয়ে সুমাইয়া (১১) ও সুরাইয়া (৯), একই এলাকার মাসুদ আলীর দুই মেয়ে সুমাইয়া (১১) ও আরিবা (৮) এবং শরিফুল ইসলামের মেয়ে শরীফা (১১)।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ এশিয়া পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিষয় :


