logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

নিষিদ্ধ সংগঠনকে সহযোগিতার অভিযোগ, সিলেটে বিএনপি নেতা বহিষ্কার

নিষিদ্ধ সংগঠনকে সহযোগিতার অভিযোগ, সিলেটে বিএনপি নেতা বহিষ্কার
বিএনপির লোগো। ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে পরোক্ষভাবে সহযোগিতার অভিযোগ উঠেছে সিলেটের এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনার পর দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সিলেট জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের তথ্য নিশ্চিত করা হয়েছে।

Advertisement

বহিষ্কৃত ওই নেতার নাম আফসর হোসেন। তিনি কানাইঘাট উপজেলা বিএনপির সদস্য এবং লক্ষীপ্রসাদ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে পরোক্ষভাবে সহযোগিতার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আফসর হোসেনকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বহিষ্কারের এ সিদ্ধান্তটি অনুমোদন করেছেন।

তবে বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্টভাবে কোন নিষিদ্ধ সংগঠনকে এবং কীভাবে সহযোগিতা করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।