logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

চট্টগ্রামে ‘দ্বিতীয় স্বাধীনতার’ ঘোষণা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

চট্টগ্রামে ‘দ্বিতীয় স্বাধীনতার’ ঘোষণা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
চট্টগ্রামে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যাদের সঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: এশিয়া পোস্ট

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে চট্টগ্রাম থেকে ‘দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামের’ ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড়ে দলটির আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

Advertisement

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর এবং আওয়ামী লীগের বিচারসহ চার দফা দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ছাত্র ও সহযোগী সংগঠন, চট্টগ্রামের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এই চট্টগ্রাম থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়েছিলেন। আজ এই চট্টগ্রাম থেকে আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দ্বিতীয় স্বাধীনতার ডাক দিচ্ছি।

এর আগে, বিকেল ৩টা থেকে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা ও উপজেলা থেকে এনসিপির নেতাকর্মীরা মিছিল নিয়ে নিউমার্কেট মোড়ে জড়ো হতে থাকেন। বিকেল ৪টার দিকে সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। দলটির পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, মিছিলটি নিউমার্কেট থেকে শুরু হয়ে কোতোয়ালি ও লালদীঘি হয়ে আন্দরকিল্লা পর্যন্ত যায়।

কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে সালেহ উদ্দিন সিফাতও উপস্থিত ছিলেন। এ ছাড়া দলের অপর দুই নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমেরও এই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

দলটির প্রচারিত ঘোষণাপত্র অনুযায়ী, তাদের চার দফা দাবির মধ্যে রয়েছে সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা, গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরসহ জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গাজা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়।