ইয়াবা বিক্রির সময় বিএনপি নেতা গ্রেপ্তার
এশিয়া পোস্ট নিউজ,গাইবান্ধা

ইয়াবা বিক্রির সময় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ কবিরকে গ্রেপ্তার করেছে ফুলছড়ি থানা পুলিশ।
মঙ্গলবার (১৯ মে) রাত ৯টার দিকে উপজেলার গুনভরি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে ফিরোজ মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে।
ফুলছড়ি থানার ওসি দুরুল হোদা বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূল করতে সকলের কাছে সহযোগিতা কামনা করেন তিনি।



