logo

খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর খুলনা মহানগরে এটিই তার প্রথম সফর।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকাল ৪টায় খুলনা জেলা স্টেডিয়ামে এ উদ্বোধনী অনুষ্ঠান হয়। সেখান থেকেই ভার্চুয়ালি ৫০৩টি উপজেলায় এ প্রতিযোগিতা উদ্বোধন করেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী বিকাল পৌনে ৪টায় খুলনা জেলা স্টেডিয়ামে এসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, যুব ও ক্রীড়া ভারপ্রাপ্ত সচিব মাহফুজুল আলম খান।

প্রধানমন্ত্রী মাঠে প্রবেশের সঙ্গে সঙ্গে গ্যালারিতে বসা হাজার হাজার শিশু-কিশোর শিক্ষার্থীরা মুহুর্র মুহুর্র করতালি দিয়ে শুভেচ্ছা জানায়। প্রধানমন্ত্রী মাঠের ভেতর দিয়ে গ্যালারির কাছাকাছি গিয়ে হাত নেড়ে শিশু-কিশোর শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।

এরপর বেলুন উড়িয়ে ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী নতুন কুঁড়ি প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হন।

এর আগে তিনি মোংলা বন্দর থেকে বাগেরহাটে খানজাহান আলী (র.) মাজার জিয়ারত করে কাটাখালী হয়ে কুদির বটতলা হয়ে খুলনা সার্কিট হাউজে এসে পৌঁছান।