স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক
এশিয়া পোস্ট নিউজ, বগুড়া

বগুড়ায় ঈদের দিন স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে স্বামী।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সারিয়াকান্দি উপজেলার নারচি গনকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম মিমি বেগম (২৬)। তিনি ওই এলাকার কাঠমিস্ত্রি রুবেল মন্ডল (৩০) স্ত্রী। এ ঘটনায় স্বামী রুবেলকে আটক করেছে পুলিশ।
এ তথ্য নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আ ফ ম আসাদুজ্জামান।
পুলিশের এই কর্মকর্তা জানান, ধারালো চাকুর আঘাতে এক নারীর নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামীকে পুলিশ আটক করেছে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন আছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে। আটক স্বামীকে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে।
