logo

নেত্রকোনায় ইয়াবাসহ যুবদল নেতা আটক

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, নেত্রকোনা
নেত্রকোনায় ইয়াবাসহ যুবদল নেতা আটক
উজ্জল মিয়া। ছবি: এশিয়া পোস্ট

নেত্রকোনার খালিয়াজুরীতে ২৫টি ইয়াবাসহ মো. উজ্জল মিয়া নামে যুবদলের এক নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) রাতে উপজেলার ফতুয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক উজ্জল মিয়া উপজেলার গছিখাই গ্রামের মৃত অমৃত আলীর ছেলে। তিনি খালিয়াজুরী সদর ইউনিয়ন যুবদলের সহসভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাকুয়া ইউনিয়নের ফতুয়া গ্রামে অভিযান চালায় লেপসিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ। এ সময় উজ্জল মিয়ার কাছ থেকে ২৫টি ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে পুলিশ।

লেপসিয়া তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, উজ্জল মিয়া দীর্ঘদিন ধরে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তারেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে উজ্জল মিয়াকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। আইনগত প্রক্রিয়া শেষে শনিবার (২৩ মে) সকালে তাকে আদালতে পাঠানো হবে।