logo

সিংগাইর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

সিংগাইর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
সাবেক ভাইস চেয়ারম্যান প্রকৌশলী রবিউল আলম উজ্জ্বল। ছবি: এশিয়া পোস্ট

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক প্রকৌশলী রবিউল আলম উজ্জ্বলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার চান্দহর ইউনিয়নের ওয়াইজ নগর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রবিউল আলম উজ্জ্বল (৪৮) ওয়াইজ নগর গ্রামের লোকমান মাস্টারের ছেলে।

পুলিশ জানায়, সিংগাইর থানায় পুলিশ বাদী হয়ে দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি রবিউল। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, রবিউল আলম উজ্জ্বলের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।