গ্রামীণ ব্যাংকে ককটেলসদৃশ বস্তু, ডাকা হয়েছে বোম ডিসপোজাল ইউনিট

রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ের ভেতরে বেশ কয়েকটি ককটেলসদৃশ বস্তু পড়ে থাকতে দেখা গেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে রেখেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরের দিকে এই ঘটনা ঘটে। আপতত পুরো এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
ব্যাংক কর্মকর্তারা জানান, সকালে অফিস খুলতে এসে তারা কার্যালয়ের সামনে বেশ কয়েকটি ককটেলসদৃশ বস্তু পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানার পরপরই তারা পুলিশকে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিরাপত্তাবেষ্টনী তৈরি করে এবং ব্যাংক কার্যালয়ে প্রবেশ বন্ধ করে দেয়। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের ভেতর ও আশপাশে পড়ে থাকা ককটেলসদৃশ বস্তু উদ্ধারে রাজশাহী মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ (বোম ডিসপোজাল) ইউনিটের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। নিরাপত্তার স্বার্থে আপাতত পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। সাধারণ মানুষকে ওই স্থানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।





