logo

দেশে বিদ্যুতের ঘাটতি নেই, ঈদে লোডশেডিং হবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

দেশে বিদ্যুতের ঘাটতি নেই, ঈদে লোডশেডিং হবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি: সংগৃহীত

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ঈদে কোথাও লোডশেডিং হবে না। দেশে বিদ্যুতের ঘাটতি নেই।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় যশোর ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশে বিদ্যুতের ঘাটতি নেই। কোথাও কোথাও ঝড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের সমস্যার কারণে বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। এ রকম পরিস্থিতিতে দ্রুত সমস্যা সমাধানের জন্য বিদ্যুৎ বিভাগের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অমিত বলেন, মুসলমানরা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি করবে না, মনের পশুত্ব কোরবানি করবে।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন উপস্থি ছিলেন।

প্রধান জামাতের খুতবায় পাঠ করেন মাওলানা আব্দুল মান্নান। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা দোয়া করা হয়।