logo
Advertisement

পাবনায় সাবেক মেয়র মিরাজ গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, পাবনা
পাবনায় সাবেক মেয়র মিরাজ গ্রেপ্তার
গ্রেপ্তার মিরাজুল ইসলাম প্রামাণিক। ছবি: এশিয়া পোস্ট

নাশকতা ও সরকারবিরোধী তৎপরতার অভিযোগে পাবনার সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র মিরাজুল ইসলাম প্রামাণিককে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৪টার দিকে সাঁথিয়া উপজেলার ভিটেপাড়া-পাটগাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মিরাজুল ইসলাম প্রামাণিক উপজেলা আওয়ামী লীগের (নিষিদ্ধঘোষিত) সদস্য এবং সাঁথিয়া পৌরসভার টানা তিনবারের নির্বাচিত মেয়র ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। শুক্রবার ঢাকা থেকে সাঁথিয়ায় নিজের বাড়িতে ফিরছিলেন তিনি। পথে ভিটেপাড়া-পাটগাড়ী এলাকায় পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতা ও সরকারবিরোধী কার্যক্রমের অভিযোগে মিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।