logo
Advertisement

করতোয়া নদীতে মিলল নিখোঁজ তিতুমিরের মরদেহ

করতোয়া নদীতে মিলল নিখোঁজ তিতুমিরের মরদেহ
তাসরিফুল ইসলাম তিতুমির। ছবি : পারিবারিক সূত্রে পাওয়া

দিনাজপুরের নবাবগঞ্জে নিখোঁজের এক দিন পর করতোয়া নদী থেকে তাসরিফুল ইসলাম তিতুমির (১১) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাঁচদহ এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তাসরিফুল ইসলাম উপজেলার ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার তাসরিফুল নিখোঁজ হয়। পরে পরিবারের পক্ষ থেকে নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিখোঁজের পর থেকে পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে তার সন্ধান করতে থাকেন।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে কাঁচদহ এলাকায় করতোয়া নদীতে তাসরিফুলের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরিসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।