Advertisement

সাবেক এমপি রফিকুল ইসলাম মারা গেছেন

এশিয়া পোস্ট নিউজ
সাবেক এমপি রফিকুল ইসলাম মারা গেছেন
মুহাম্মদ রফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

বিমানবাহিনীর সাবেক প্রধান ও চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের সাবেক সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) মুহাম্মদ রফিকুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Advertisement

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১২টায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার ছোট ভাই তৌফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন রফিকুল ইসলাম। শুক্রবার (১৪ আগস্ট) সকালে বারিধারায় ডিএইচওতে তার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরে বাদ জুমা বিমানবাহিনীর সেন্ট্রাল জামে মসজিদে জানাজা নামাজ শেষে বিমানবাহিনীর কবরস্থানে তাকে দাফন করা হবে।

তিনি তার ভাইয়ের মৃত্যুতে দেশবাসীর কাছে দোয়া চান।

মুহাম্মদ রফিকুল ইসলাম মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

২০০১ সালের ৪ জুন থেকে ২০০২ সালের ৮ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন রফিকুল ইসলাম। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

বিষয় :