logo
Advertisement

স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত করে দিলেন গ্রামের সাত যুবক

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
সুনামগঞ্জ, সিলেট
স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত করে দিলেন গ্রামের সাত যুবক
সড়ক মেরামতের কাজ করছেন গ্রামের যুবকরা। শুক্রবার সকালে সুনামগঞ্জে তাহিরপুর উপজেলার মাহতাবপুর-মল্লিকপুর-বাদাঘাট সড়ক থেকে তোলা। ছবি: এশিয়া পোস্ট

মাটির ভাঙা সড়ক দিয়ে হাঁট-বাজারে যেতে দিনরাত দুর্ভোগ পোহাতে হতো। গ্রামের এই সড়ক নিজেরাই মেরামত দিলেন যুবকরা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জে তাহিরপুর উপজেলার মাহতাবপুর-মল্লিকপুর-বাদাঘাট সড়কের খানাখন্দভরা সড়কটি মেরামত করা হয়।

সড়কে মাটি ভরাট ও কংক্রিটের টুকরা ফেলে দিয়ে মেরামত করেছেন উপজেলার বালিজুরী ইউনিয়নের মাহতাবপুর গ্রামে সাত যুবক।

তারা নিজ উদ্যোগে মাহতাবপুর গ্রামের সামনের সড়কটি মেরামত করে দেন। এতে এখন সড়ক দিয়ে এলাকার লোকজন ও যানবাহন চলাচল করতে পারবে।

সড়ক মেরামতে স্বেচ্ছাশ্রমে কাজ করেন মাহতাবপুর গ্রামের যুবক বিপ্লব হাসান ইমন, আসাদুল হক, রুহুল আমিন, রফিক মিয়া, ছয়ফুল ইসলাম ,দিদার হোসেন ও মখলু মিয়া।

বিপ্লব হাসান ইমন বলেন, আমাদের গ্রামের সামনে সড়ক দিয়ে প্রতিদিন অনেক যানবাহন চলাচল করে। কিন্তু সড়ক ভাঙাচোরা ও খানাখন্দভরা থাকায় মানুষের অনেক দুর্ভোগ সইতে হতো।

তিনি আরও বলেন, বাদাঘাট বাজারে ও তাহিপুর উপজেলা সদরে যাতায়াতের একমাত্র রাস্তা এটি। কিন্তু এই রাস্তায় কাদামাটি থাকায় মানুষের ভোগান্তি পোহাতে হত। তাই মাহতাবপুর যুবকদের উদ্যাগে মেরামত করা হয়েছে।