পলাতক গণঅধিকার পরিষদের নেতা স্বাধীন গ্রেপ্তার

সুনামগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের নেতা জাকারিয়া আহমদ স্বাধীনকে অর্থ প্রতারণার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৩ মে) ভোরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার জাকারিয়া আহমদ স্বাধীন শান্তিগঞ্জ থানা এলাকার আমদাবাজ গ্রামের আব্দুল আজিজের ছেলে।
তিনি ও সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও শান্তিগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ থানা পুলিশ শান্তিগঞ্জ বাজারে অভিযান চালিয়ে জাকারিয়া আহমদ স্বাধীনকে গ্রেপ্তার করে। স্বাধীন ঢাকার চজবাজার থানায় প্রতারণা করে টাকা আত্মসাতের মামলার পরোয়ানাভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল্লাহ বলেন, গ্রেপ্তার স্বাধীনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
