logo

ময়মনসিংহে সিএনজি-পিকআপ সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু

ময়মনসিংহে সিএনজি-পিকআপ সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কে ময়মনসিংহ সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মো. জাহাঙ্গীর আলম (৩১) ও তার আড়াই বছরের শিশু ছেলে রুহান। তারা হালুয়াঘাটের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম।

তিনি বলেন, সকাল সাড়ে নয়টার দিকে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি ময়মনসিংহের ফুলপুরের দিকে যাচ্ছিল। আলালপুর এলাকা পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী জাহাঙ্গীর ও তার শিশু ছেলে রুহান মারা যায়।

ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।