logo
Advertisement

চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে খুন

এশিয়া পোস্ট নিউজ,চট্টগ্রাম
চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে খুন
চট্টগ্রামের আনোয়ারা থানা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ঘরে ঢুকে মা ও মেয়েকে ছুরিকাঘাত করে খুনের ঘটনা ঘটেছে।

Advertisement

শনিবার (১৩ জুন) রাত ১০টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়া পকায় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পরৈকোড়া ইউনিয়নের পূর্ব কন্যারা গ্রামের সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া ও তার কন্যা প্রিয়ন্তী বড়ুয়া।

স্থানীয় সুত্রে জানায়, দুর্বৃত্তরা ঘরে ঢুকে ছুরি দিয়ে এনি বড়ুয়া ও কন্যা প্রিয়ন্তী বড়ুয়াকে আঘাত করে। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। প্রতিবেশীরা এসে হাসপাতালে নেওয়ার আগে দুজন মারা যান। ছুরিকাঘাতে আহত এনি বড়ুয়ারে পাঁচ বছরের ছেলে পিয়াস বড়ুয়াকে আনোয়ারা মেডিকেলে নেওয়া হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, দুর্বৃত্তের হামালয় মা ও মেয়ে নিহত হয়েছে। আহত হয়েছে এক শিশু। মদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে ঘটনার রহস্য বের করা হবে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের অভিযান চলছে।

একদিন আগে চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার পাহাড়তলী চৌমুহনী এলাকায় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

মাকসুদুল হক চৌধুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেতাগী ইউনিয়ন থেকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন বলে জানা গেছে। তাকে হত্যার পর পুরো এলাকায় তীব্র উত্তেজনা ও থমথমে পরিস্থিতি দেখা যায়।