logo

চুয়াডাঙ্গায় ৬টি স্বর্ণের বারসহ আটক এক

চুয়াডাঙ্গায় ৬টি স্বর্ণের বারসহ আটক এক
চুয়াডাঙ্গার মুন্সিপুর সীমান্তে ৬টি স্বর্ণের বারসহ আটক দবির উদ্দিন। ছবি: এশিয়া পোস্ট

চুয়াডাঙ্গার মুন্সিপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬টি স্বর্ণের বারসহ দবির উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান।

আটক দবির উদ্দিন দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের দলিলের ছেলে।

বিজিবি জানায়, স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর দেড়টার দিকে মুন্সিপুর গ্রামের কবরস্থান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সীমান্ত পেরিয়ে ভারতে স্বর্ণ চোরাচালানের সময় দবির উদ্দিনকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে উদ্ধার করা হয় ৬টি স্বর্ণের বার। আটক করা এসব স্বর্ণের বারের ওজন ৭০০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার টাকা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, আটক ব্যক্তিকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হবে এবং তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হবে। এ ছাড়া জব্দ করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি বা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।