রাজবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় মোন্তাজ উদ্দিন মোল্লা (৫৫) নামে ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পাংশা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোন্তাজ উদ্দিন মোল্লা উপজেলার মাছপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি মাছপাড়া গ্রামের মৃত চাঁদ আলী মোল্লার ছেলে।
পুলিশ জানায়, দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ১৯৭৪-এর ১৫(১)/১৫(৩) ধারায় পাংশা থানায় দায়ের করা একটি মামলায় মোন্তাজ উদ্দিন মোল্লা আসামি। মামলাটি ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর পাংশা থানায় মামলা নম্বর-৫ হিসেবে নথিভুক্ত করা হয়। মামলার জিআর নম্বর ১৯৬/২৫। ওই মামলার আসামি হিসেবে মোন্তাজ উদ্দিন মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, গ্রেপ্তার মোন্তাজ উদ্দিন মোল্লাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।


