logo

লক্ষ্মীপুরে মাদক কারবার ঘিরে হামলার অভিযোগ, যুবক নিহত

লক্ষ্মীপুরে মাদক কারবার ঘিরে হামলার অভিযোগ, যুবক নিহত
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

লক্ষ্মীপুর সদর উপজেলায় মাদক কারবারকে কেন্দ্র করে হামলার ঘটনায় এক যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহত যুবকের নাম জুয়েল ওরফে রিয়াজ।

রোববার (২৫ অক্টোবর) গভীর রাতে উপজেলার পূর্ব নন্দনপুর গ্রামের একটি সুপারি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত জুয়েল দক্ষিণ হামছাদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাটওয়ারী বাড়ির তোফায়েল আহমেদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজিমউদ্দিন পাটোয়ারী বাড়ি ও নুরুল ইসলাম হেডমাস্টার বাড়ির ডিপুটি বাড়ি-সংলগ্ন একটি সুপারি বাগান থেকে জুয়েলের মরদেহ উদ্ধার করা হয়।

মাদক কারবারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে হামলার কারণ ও হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ। তিনি জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।