logo

বন্ধুদের সঙ্গে বের হয়ে নিখোঁজ, দুদিন পর মরদেহ উদ্ধার

বন্ধুদের সঙ্গে বের হয়ে নিখোঁজ, দুদিন পর মরদেহ উদ্ধার
ডোবায় ভাসছিল মরদেহ। ছবি: এশিয়া পোস্ট

ময়মনসিংহে নিখোঁজের দুই দিন পর একটি পুকুর থেকে বিজয় বর্মণ নামে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৪ মে) সকালে ময়মনসিংহ সদর উপজেলার বেগুনবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিজয় বর্মণ মুক্তাগাছা থানা এলাকার মাছ ব্যবসায়ী হরিপদ বর্মনের ছেলে। তিনি একটি ফার্মেসিতে চাকরি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মুক্তাগাছা থেকে ফিরে বন্ধুদের সঙ্গে ময়মনসিংহ শহরে যান বিজন বর্মণ। সেখান থেকে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে আসেন তিনি। রাত ১২টার দিকে এলাকার বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে একটি জঙ্গলে আড্ডা দিতে যার। সেখান থেকে তিনি বাড়িতে ফিরেননি। রোববার সকালে বাড়ি থেকে একটু দূরে পুকুরের কচুরিপানায় মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

বিজন বর্মণের জ্যাঠাতো ভাই ভাই সুব্রত বর্মণ বলেন, বিজয়ের এক বছরের একটি কন্যাসন্তান রয়েছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।