logo
Advertisement

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
গফরগাঁও, ময়মনসিংহ
ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
লাইনচ্যুত পাথরবোঝাই ট্রেনের একটি বগি। ছবি : এশিয়া পোস্ট কোলাজ

ময়মনসিংহের গফরগাঁওয়ে পাথরবোঝাই ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার মশাখালী ও কাওরাইদের মাঝামাঝি গোলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা পাথরবোঝাই ট্রেনটি গফরগাঁও স্টেশনের দিকে যাচ্ছিল। বিকেল সোয়া ৫টার দিকে গোলাবাড়ি এলাকায় পৌঁছালে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ওসি মো. আকতার হোসেন বলেন, খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। লাইনচ্যুত বগিটি সরিয়ে রেলপথ স্বাভাবিক করতে কাজ চলছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে।