logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয়সহ আটক ৪

সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয়সহ আটক ৪
ভারতীয় নাগরিকসহ ৪ জন আটক। ছবি : বিজিবির সৌজন্যে

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে এক ভারতীয় নাগরিকসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে তিনজন পুরুষ এবং এক জন নারী রয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন নড়াইল জেলার দেবীপুর গ্রামের কালিপদের ছেলে সুপাল সরকার (৩৫), ঝিনাইদহ জেলার নগরচাপরাইল গ্রামের গৌরপদ বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাস (৩৪) এবং বাংলাদেশ বংশোদ্ভূত ভারতীয় নাগরিক উত্তর চব্বিশ পরগনা জেলার বাঁকড়া গ্রামের শরিফুল মীরের ছেলে রাহুল মীর (২১)।

বিজিবি জানায়, রোববার দিনগত রাত দেড়টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬১/৬-এস থেকে আনুমানিক ৬০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে বেনীপুর গ্রামের বিত্তিপাড়ায় বিজিবি অভিযান চালায়। এ সময় অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে তিনজন বাংলাদেশি নাগরিক এবং একজন বাংলাদেশি বংশোদ্ভূত ভারতীয় নাগরিককে আটক করা হয়।

মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, আটক ব্যক্তিদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা হয়েছে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট