logo

পিরোজপুরে গরু আনতে মাঠে গিয়ে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

পিরোজপুরে গরু আনতে মাঠে গিয়ে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু
বজ্রপাত। ছবি: সংগৃহীত

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে ছোয়ারাব জোমাদ্দার নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার সোনাখালী এলাকার ডা. রুস্তম আলী ফরাজি কলেজ-সংলগ্ন মাঠে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে ছোয়ারাব জোমাদ্দার গরু খুঁজতে বের হন। মাঠে পৌঁছালে বজ্রাঘাতে তার শরীর ঝলসে যায়। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সৌমিত্র সিনহা রায় বলেন, হাসপাতালে আনার আগে তার মৃত্যু। সরাসরি তার শরীরে বজ্রপাত আঘাত করে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ঘটনা পুলিশের জানা নেই। খোঁজখবর নেওয়া হচ্ছে।