logo

নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন
নাটোর শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় সরকারি পাবলিক লাইব্রেরির সামনে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের দেওয়া আগুন জ্বলছে। ছবি: এশিয়া পোস্ট

নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (২৮ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

Advertisement

তবে কে বা কারা আগুন দিয়েছে, তা এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। এদিকে এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জুলাই যোদ্ধারা।

জুলাই যোদ্ধা সাজ্জাদ আহমেদ জানান, নাটোরের জুলাই স্মৃতিস্তম্ভটি উন্মুক্ত স্থানে অবস্থিত। চারপাশে বেষ্টনী না থাকায় এটি অনিরাপদ অবস্থায় রয়েছে। নিরাপত্তার বিষয়ে প্রশাসনকে জানিয়েও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

আগুন দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশে একটি গোষ্ঠী অস্থিতিশীল পরিবেশ তৈরি করার পাঁয়তারা করছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, ভোররাতের দিকে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের অভিযান শুরু হয়েছে।