logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল দুজনের

সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল দুজনের
কালিগঞ্জ থানা। ছবি : এশিয়া পোস্ট

সাতক্ষীরার কালিগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় আরও দুজনকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামে এ ঘটনা ঘটে।

Advertisement

নিহত দুজন হলেন রাজমিস্ত্রি মহানন্দ সরকার (৩৫) ও স্কুলছাত্র আরাফাত সরদার (১৬)। মহানন্দ সরকার ওই গ্রামের সোনা সরকারের ছেলে এবং আরাফাত একই গ্রামের মনি সরদারের ছেলে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, বরেয়া গ্রামের আরিফুল ইসলামের নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ঢালাইয়ের সেন্টারিং খুলতে ভেতরে নামেন রাজমিস্ত্রি মহানন্দ সরকার। কিছুক্ষণ পর তিনি সেখানে পড়ে যান। ট্যাংকের ভেতরে অক্সিজেনের অভাবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

মহানন্দকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধারের জন্য ট্যাংকের ভেতরে নামে স্কুলছাত্র আরাফাত সরদার। পরে তারও মৃত্যু হয়। এরপর তাদের পড়ে থাকতে দেখে গোলাম হোসেন ও জামালউদ্দীন উদ্ধার করতে গেলে তারাও অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করা হয়।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, সেপটিক ট্যাংকে নেমে দুজনের মৃত্যুর ঘটনা তিনি শুনেছেন। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।