logo
Advertisement

গাইবান্ধার অবৈধ কয়লা তৈরির ৩০ চুল্লি ধ্বংস

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,গাইবান্ধা
গাইবান্ধার অবৈধ কয়লা তৈরির ৩০ চুল্লি ধ্বংস
সাঘাটার কামালেরপাড়ায় অবৈধ কয়লা তৈরির চুল্লি ধ্বংস করছে প্রশাসন। ছবি : এশিয়া পোস্ট

গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারখানার ৩০টি চুল্লি ধ্বংস করেছে প্রশাসন।

Advertisement

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে স্থাপন করা কারখানার ৩০টি কয়লা তৈরির চুল্লি ধ্বংস করা হয়।

এ সময় সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রী রতন কুমার দত্ত, গাইবান্ধা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আজাহারুল ইসলাম, পরিদর্শক শের আলমসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় গাছের কাঠ পুড়িয়ে অবৈধভাবে কয়লা তৈরি করা হচ্ছিল। এতে একদিকে বনজ সম্পদ ধ্বংস হচ্ছে, অন্যদিকে চুল্লির ধোঁয়ায় পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে।

এ বিষয়ে গাইবান্ধা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শের আলম বলেন, ধ্বংস করা এসব অবৈধ চুল্লি স্থাপন করে পুনরায় কয়লা তৈরির চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে কয়লা তৈরির কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।