logo
Advertisement

রাঙামাটিতে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ, রাঙামাটি
রাঙামাটিতে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি : সংগৃহীত

রাঙামাটিতে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি রাঙামাটি সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) সাজেদুল হক।

Advertisement

সোমবার (১ জুন) রাতে রাঙামাটি শহরের তবলছড়ি পোস্ট অফিস কলোনির একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সাজেদুল হকের বাড়ি ময়মনসিংহ জেলায়।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন। ঘটনার সময় পাশের কক্ষে তার স্ত্রী ঘুমিয়ে ছিলেন।

খবর পেয়ে জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মরদেহ উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।