Advertisement

এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর/গণঅধিকার পরিষদের নেতাকর্মীসহ ১৫০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

এশিয়া পোস্ট নিউজ, কুষ্টিয়া
গণঅধিকার পরিষদের নেতাকর্মীসহ ১৫০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
কুষ্টিয়া মডেল থানার সামনে সংসদ সদস্য আমির হামজা ও নেতাকর্মীরা। ছবি: এশিয়া পোস্ট

কুষ্টিয়ায় সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়ি ভাঙচুরের ঘটনায় গণঅধিকার পরিষদের জেলা শাখার নেতাকর্মীসহ অজ্ঞাতপরিচয় ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

Advertisement

রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টায় আমির হামজার ব্যক্তিগত সরকারি মমিন বিশ্বাস বাদী হয়ে থানায় অভিযোগটি দেন।

অভিযোগ সূত্র জানা যায়, গণঅধিকার পরিষদের কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক আব্দুল খালেক ও সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদসহ অজ্ঞাতপরিচয় ১০০ থেকে ১৫০ জনকে আসামি করার আবেদন করা হয়েছে।

সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেন, যারা যারা ঘটনায় ছিল ভিডিও ফুটেজ দেখে, তাদের বাবার নাম ধরে থানায় মামলা দিয়ে আসলাম।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কবির হোসেন মাতুব্বর এশিয়া পোস্টকে জানান, অভিযোগটি পেয়েছি। মামলা হিসেবে নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে গণঅধিকার পরিষদ ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন।

বিষয় :