logo

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি গ্রেপ্তার

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি গ্রেপ্তার
গ্রেপ্তার সাজ্জাদ আকিব। ছবি : ফেসবুক থেকে নেওয়া

ফেনীতে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা সাজ্জাদ আকিবকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২০ নভেম্বর) ভোররাতে জেলার ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

গ্রেপ্তার সাজ্জাদ আকিব ওই গ্রামের জসীম উদ্দীনের ছেলে এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গোপাল ইউনিয়ন শাখার সদস্য।

পুলিশ আরও জানায়, সাজ্জাদ আকিবের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অপতৎপরতায় জড়িত থাকারও তথ্য রয়েছে।

এ বিষয়ে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের এশিয়া পোস্টকে জানান, ২০১৭ সালের ২৮ অক্টোবর কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার পথে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার সাজ্জাদ আকিবকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।