logo
Advertisement

টঙ্গীতে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে খুন

এশিয়া পোস্ট নিউজ,গাজীপুর
টঙ্গীতে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে খুন
মানচিত্রে গাজীপুর। স্বত্ত্ব: এশিয়া পোস্ট গ্রাফিক্স

গাজীপুরে টঙ্গীর গোপালপুর এলাকায় নুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে টঙ্গীর গোপালপুর সোসাইটি মাঠে এ ঘটনা ঘটে।

Advertisement

নিহত নুরুল ইসলাম গাজীপুরের শ্রীপুর থানার টেপিরবাড়ী এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি টঙ্গী পূর্ব থানার গোপালপুর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছু দিন ধরে এলাকায় মাদক কারবার ও নিয়ন্ত্রণ কেন্দ্র করে বিরোধ চলছিল। এর জেরে পার্শ্ববর্তী মরকুন ও পাগাড় এলাকার কয়েকজন মাদক কারবারি ও অজ্ঞাতপরিচয় ১০-১২ জন দুষ্কৃতকারী মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নুরুল ইসলামকে বাসা থেকে ডেকে গোপালপুর সোসাইটি মাঠে নিয়ে যায়।

সেখানে অস্ত্র দিয়ে হাঁটুর নিচে এলোপাতাড়ি কুপিয়ে পায়ের রগ কেটে দেয়। স্থানীয়রা দেখেতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিষয় :