logo

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫
faridpur

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বাস ও অ্যাম্বুলেন্স সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

রোববার (২৪ মে) বেলা ১১টার দিকে উপজেলার শংকরপাশা এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ফরিদপুর থেকে ঢাকাগামী একটি বিআরটিসি বাস এবং মাদারীপুর থেকে রোগী নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসা একটি অ্যাম্বুলেন্স শংকরপাশা এলাকায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকামুখী অ্যাম্বুলেন্স ও ফরিদপুরমুখী বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।