মহাসড়কে সামনেরটাতে ধাক্কা দিয়ে পেছনের ট্রাকের চালক নিহত
এশিয়া পোস্ট নিউজ, কুমিল্লা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমজাদের বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালক নিহত হয়েছেন।
রোববার (৭ জুন) সকালে মহাসড়কে চলন্ত একটি ট্রাক সামনে থাকা আরেকটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধাক্কা দেওয়া ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। চালক ঘটনাস্থলে মারা যান।
নিহত ট্রাকচালকের নাম কাজী জাফর ভোলার বোরহানউদ্দিন উপজেলার কানিকারহাট এলাকার জসিরুল ইসলামের ছেলে।
কুমিল্লা মিয়াবাজার হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন এশিয়া পোস্টকে জানান, দুর্ঘটনার পর সামনের ট্রাকটি ঘটনাস্থল ছেড়ে চলে যায়। ট্রাকটিকে শনাক্ত ও আইনি ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে। ভোলা থেকে পরিবারের লোকজন এলে চালকের মররদহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
