logo

হবিগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় প্রাণ গেল পথচারীর

হবিগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় প্রাণ গেল পথচারীর
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে দ্রুতগামী পিকআপ ভ্যানের চাপায় মানিক মিয়া (৪০) নামে এক পথচারী নিহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার আব্দুল্লাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মানিক মিয়া উপজেলার বশিনা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মহাসড়ক পারাপারের সময় একটি দ্রুতগামী পিকআপ ভ্যান মানিক মিয়াকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন তালুকদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনায় জড়িত পিকআপটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।