Advertisement

সড়কপথে বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার

এশিয়া পোস্ট নিউজ, বেনাপোল (যশোর)
সড়কপথে বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
বেনাপোল বন্দরে দীনেশ ত্রিবেদীকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। ছবি: সংগৃহীত

সড়কপথে বাংলাদেশে এসেছেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

Advertisement

শুক্রবার (১২ জুন) বেলা ১১টার দিকে যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করেন।

বাংলাদেশের পক্ষ থেকে বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামিম হোসেন ভারতীয় হাইকমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ ছাড়া শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ ফুল দিয়ে স্বাগত জানান।

দীনেশ ত্রিবেদী সাংবাদিকদের জানান, তার দায়িত্ব পালনকালে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক আরও গভীর হবে। ভারতের ট্যুরিস্ট ভিসা চালু করা হবে।

বিষয় :