এমপি আয়নুলের গাড়িবহরে হামলা
এশিয়া পোস্ট নিউজ, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য মো. আয়নুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
ঘটনার পরপরই সংসদ সদস্য আয়নুল হক দ্রুত স্থান ত্যাগ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে নিজের নিরাপত্তা নিশ্চিতসহ হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এ বিষয়ে জানতে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।
বিষয় :



-a3586e.jpg)