চাঁদপুরে ইয়াবাসহ আটক ৩

চাঁদপুরের শাহরাস্তিতে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৬৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে থানা-পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) শাহরাস্তি মডেল থানা-পুলিশ টামটা দক্ষিণ ইউনিয়নের টামটা এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাক ওরফে অনিক (২০) নামের এক তরুণকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
একই দিন পৃথক অন্য একটি অভিযানে উপজেলার খেড়িহার এলাকা থেকে মিঠুন চন্দ্র দাস (৩৪) ও সজীব চন্দ্র দাস (৩৪) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শাহরাস্তি মডেল থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়। মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



