logo

নোয়াখালীতে যুবক হত্যায় সন্দেহভাজনদের বাড়িতে ভাঙচুর-আগুন

নোয়াখালীতে যুবক হত্যায় সন্দেহভাজনদের বাড়িতে ভাঙচুর-আগুন
আগুন জ্বললে একটি বাড়িতে। ছবি: এশিয়া পোস্ট

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জুবায়ের হোসেন রাকিব নামে এক যুবককে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

রোববার (৩১ মে) বেলা ১১টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামে এ ঘটনা ঘটে। দুপুর ১২টার পর থেকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর আড়াইটা) কতগুলো বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

এর আগে শনিবার রাতে স্থানীয় পাকমুন্সিরহাট বাজারে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির জেরে রাকিবের ওপর হামলা চালানো হয়। রাকিবের সঙ্গে ছোট রিমনকেও মারধর করা হয়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রাকিবকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।