logo

ভোলায় নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল, জানে না পুলিশ

ভোলায় নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল, জানে না পুলিশ
ভোলা-বরিশাল আঞ্চলিক মহাসড়ককে মশাল মিছিল। ছবি : ভিডিও থেকে নেওয়া

ভোলায় মশাল মিছিল ও স্লোগান দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে এ কর্মসূচির বিষয়ে কিছুই জানে না বলছে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ভোলা-বরিশাল আঞ্চলিক মহাসড়ক এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৫৫ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগের ২০ থেকে ৩০ জন নেতাকর্মী মশাল হাতে মিছিলে অংশ নিয়েছেন। এ সময় তাঁরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘ভোলা জেলা আওয়ামী লীগ, নেতা মোদের শেখ মুজিব’সহ বিভিন্ন স্লোগান দেন। সন্ধ্যার পর আকস্মিক এ মিছিলের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, আজ সদর থানার আওতাধীন কোথাও কোনো কর্মসূচি পালিত হয়নি। তবে নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির ভিডিও দেখার পর এতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় শনাক্তকরণ ও অভিযান অব্যাহত রয়েছে।