logo

সাতক্ষীরা আদালত এলাকায় ‘বিস্ফোরণ’, পুলিশ বলছে পটকা

সাতক্ষীরা আদালত এলাকায় ‘বিস্ফোরণ’, পুলিশ বলছে পটকা
ঘটনার পরপরই জেলা প্রশাসক কাউসার আজিজ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ছবি : এশিয়া পোস্ট

সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত চত্বরসংলগ্ন জেলা প্রশাসকের কার্যালয়ের ক্যানটিনের টিনের চালে ফের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

রোববার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে হঠাৎ বিকট শব্দে ক্যানটিনের টিনের চালে বিস্ফোরণ হলে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। ঘটনার পরপরই জেলা প্রশাসক কাউসার আজিজ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

Advertisement

স্থানীয় চায়ের দোকানদার ইলিয়াস হোসেন জানান, দুপুরের দিকে আদালত ও জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় লোকজনের উপস্থিতি ছিল। এ সময় হঠাৎ ক্যানটিনের চালে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এটি ককটেল নয়, পটকা ফোটানোর ঘটনা। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না।

গত ২৬ নভেম্বর একই ক্যানটিনের চালে অজ্ঞাত ব্যক্তিরা ককটেলসদৃশ একটি বস্তু নিক্ষেপ করে। তবে সেটি বিস্ফোরিত না হয়ে নিচে পড়ে যায়। পরে কালো টেপে মোড়ানো ক্রিকেট বলের আকৃতির বস্তুটি উদ্ধার করে পুলিশ।