Advertisement

আকস্মিক পরিদর্শনে গিয়ে চাঁদপুরের সিভিল সার্জনকে বদলির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

এশিয়া পোস্ট নিউজ, চাঁদপুর
আকস্মিক পরিদর্শনে গিয়ে চাঁদপুরের সিভিল সার্জনকে বদলির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন। ছবি: সংগৃহীত

চাঁদপুরে আকস্মিক পরিদর্শনে গিয়ে জেলার সিভিল সার্জনকে বদলির নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

Advertisement

রোববার (৯ আগষ্ট) সকালে তিনি হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে এসে বিভিন্ন অনিয়ম দেখে ক্ষোভ প্রকাশ করেন এবং সিভিল সার্জনকে তাৎক্ষণিক বদলির জন্য ফোনে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশনা দেন।

পরিদর্শনকালে হাসপাতালের ব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় তিনি হাসপাতালের নতুন ভবণ নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার আশ্বাস এবং চলমান পরিস্থিতি উন্নতি করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন।

মন্ত্রী স্বাস্থ্যসেবা কেন্দ্রের রোগীদের সঙ্গে কথা বলেন এবং পুরো হাসপাতাল ঘুরে দেখেন। এ সময় চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যডাভোকেট সলিম উল্যাহ সেলিম, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়, হাইমচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহমুদন্নবী মাছুম উপস্থিত ছিলেন।

২০২৪ সালের ১৬ অক্টোবর ডা. মোহাম্মদ নুর আলম দীন চাঁদপুরের সিভিল সার্জন হিসেবে যোগদান করেন। বদলির নির্দেশ কার্যকর হলে দুই বছরের মাথায় এই জেলায় তার চাকরির মেয়াদ শেষ হতে যাচ্ছে।