logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

জামালপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

জামালপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
নাশকতার মামলায় গ্রেপ্তার সাখাওয়াত হোসেন শাহিন ও শফিকুল ইসলাম। ছবি: এশিয়া পোস্ট

জামালপুরের দেওয়ানগঞ্জে নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ।

Advertisement

গ্রেপ্তাররা হলেন চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন শাহিন (৫৫) এবং পাররামরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম (৪৫)। সাখাওয়াত হোসেন শাহিন উত্তর মকিরচর গ্রামের আফছার আলীর ছেলে এবং শফিকুল ইসলাম ডিগ্রীরচর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, আগে দায়ের করা একটি নাশকতার মামলায় তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়। পরে তাদের থানায় নিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতার মামলায় আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।