logo
Advertisement

মাদকসহ ছাত্রদল নেতা আটক

এশিয়া পোস্ট নিউজ, বরগুনা
মাদকসহ ছাত্রদল নেতা আটক
ছবি: এশিয়া পোস্ট

বরগুনার আমতলীতে বিপুল পরিমাণ মাদকসহ ছাত্রদলের এক নেতাকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৯ জুন) আমতলী পৌর শহরের খোন্তাকাটা-বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

Advertisement

আটককৃত আবদুল্লাহ আল নোমান ওরফে জনি গাজী আমতলী উপজেলার পৌরসভার নতুন বাজার বাঁধঘাট এলাকার মৃত গাজী আব্দুল জলিলের ছেলে। তিনি আমতলী পৌর ছাত্রদলের সদস্যসচিব।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার পুলিশের একটি দল উপজেলার খোন্তাকাটা-বটতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনকভাবে অবস্থানরত জনি গাজী ও সুজন হাওলাদারকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তাদের কাছ থেকে এক হাজার ৯০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৬০ হাজার ৬৪০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৭০ হাজার টাকা।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুজনকে আটক করা হয়েছে। আটক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

বিষয় :