logo

৪৮৫ গুলি ও ৪ আগ্নেয়াস্ত্রসহ জলদস্যুদের ২ সহযোগী গ্রেপ্তার

৪৮৫ গুলি ও ৪ আগ্নেয়াস্ত্রসহ জলদস্যুদের ২ সহযোগী গ্রেপ্তার
গ্রেপ্তার হাফিজুর রহমান ও আব্দুর রহিম। ছবি : এসআরবির সৌজন্যে

সুন্দরবনসংলগ্ন খুলনার কয়রায় অভিযান চালিয়ে জলদস্যুদের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ স্পেশাল কোম্পানি। এ সময় চারটি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের গুলি ও ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) এসআরবি-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ তথ্যটি নিশ্চিত করেছেন।

Advertisement

এর আগে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ৫ নম্বর কয়রা ইউনিয়নের পাড়পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তাররা হলেন কয়রা এলাকার কেরামত গাজীর ছেলে হাফিজুর রহমান (৩৭) এবং জামাল ফারুকের ছেলে আব্দুর রহিম (২৬)। অভিযান ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন

উদ্ধার করা অস্ত্র-গুলি। ছবি : এসআরবির সৌজন্যে
উদ্ধার করা অস্ত্র-গুলি। ছবি : এসআরবির সৌজন্যে

এসআরবি-৬ সূত্র জানায়, গ্রেপ্তার হাফিজুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার কথিত জলদস্যু দলের নেতা ইয়াদ আলীপাড়ের বাড়িতে তল্লাশি চালানো হয়। পরে ওই বাড়ি থেকে চারটি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের গুলি ও ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়।

অভিযান সূত্রের তথ্য অনুযায়ী, হাফিজুর রহমান অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে জলদস্যুদের সহযোগিতা করতেন। অন্যদিকে আব্দুর রহিম জলদস্যুদের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় রসদ সরবরাহের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করতেন বলে অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার দুজনের পাশাপাশি পলাতক ইয়াদ আলীপাড়ের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার ব্যক্তিদের কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে এসআরবি।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট