logo

ফেসবুকে পোস্ট দিয়ে এনসিপি নেতার পদত্যাগ

 ফেসবুকে পোস্ট দিয়ে এনসিপি নেতার পদত্যাগ
মৌলভীবাজার জেলা কমিটির সাবেক যুগ্ম সদস্য সচিব সামায়েল রহমান। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মৌলভীবাজার জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সামায়েল রহমান।

শনিবার (৩ অক্টোবর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি দলীয় পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ার বিষয়টি জানান।

পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে ফেসবুক পোস্টে তিনি বলেন, ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে জাতীয় নাগরিক পার্টি, মৌলভীবাজার জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছি। দলীয় দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একইসঙ্গে ভবিষ্যতেও দলের প্রতি তার শুভকামনা ও সমর্থন অব্যাহত থাকবে বলে জানান।

সামায়েল রহমান তার পোস্টে আরও লিখেছেন, এতদিন সততা ও নিষ্ঠার সাথে দলীয় দায়িত্ব পালনে যারা আমাকে সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। ভবিষ্যতে দলের প্রতি আমার শুভকামনা ও সমর্থন সবসময় অব্যাহত থাকবে।

মৌলভীবাজার জেলা এনসিপির আহ্বায়ক খালেদ হাসান পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে এশিয়া পোস্টকে বলেন, যুগ্ম সদস্য সচিব পদ থেকে পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে সামায়েল রহমান পদত্যাগপত্র জমা দিয়েছেন।

তিনি আরও বলেন, এনসিপি থেকে এমনিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ৩০ বছরের কম বয়সীদের এনসিপি থেকে পদত্যাগ করিয়ে যুবশক্তিতে অন্তর্ভুক্ত করার জন্য। সে হিসাবেও সামায়েল রহমান ৩০ বছরের কম বয়সী।