logo
Advertisement

জমিতে কাজ করতে গিয়ে মিলল মাটিচাপা দেওয়া মরদেহ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,কুমিল্লা
জমিতে কাজ করতে গিয়ে মিলল মাটিচাপা দেওয়া মরদেহ
কৃষি জমিতে মাটিচাপা দেওয়া মরদেহ। ছবি : এশিয়া পোস্ট

কুমিল্লার বরুড়ায় ফসলি জমিতে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজন জমিতে কাজ করার সময় মাটির নিচে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার চিতড্ডা ইউনিয়নের ওড্ডা গ্রাম থেকে মরদেহটি উদ্ধারের প্রক্রিয়া শুরু করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ফসলি জমিতে কাজ করার সময় স্থানীয় কয়েকজন মাটির নিচে চাপা অবস্থায় একটি মরদেহ দেখতে পান। পরে তারা বিষয়টি বরুড়া থানায় জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের উদ্যোগ নেয়।

পুলিশ জানিয়েছে, তাৎক্ষণিকভাবে মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং কারা মরদেহটি সেখানে পুঁতে রেখেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রাথমিকভাবে মরদেহটি হত্যার পর গোপন করার উদ্দেশ্যে মাটিচাপা দেওয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে ময়নাতদন্ত ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।