logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

মৎস্যজীবী দল নেতার বাড়িতে গুলি, হামলা-ভাঙচুর

মৎস্যজীবী দল নেতার বাড়িতে গুলি, হামলা-ভাঙচুর
নারায়ণগঞ্জে মৎস্যজীবী দল নেতার বাড়িতে গুলি, হামলা-ভাঙচুর। ছবি: এশিয়া পোস্ট

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক সামির বাড়িতে হামলা, গুলি এবং ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। তার অভিযোগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জামপুর ইউনিয়ন শাখার সভাপতি পদপ্রার্থী তায়েব শিকদারের নেতৃত্বে একদল ব্যক্তি এ হামলা চালিয়েছেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে পাকুন্ডা গ্রামে নিজ বাড়িতে আসেন ছাত্রলীগ নেতা তায়েব শিকদার। তার আসার খবর পেয়ে সামির হোসেন পুলিশকে বিষয়টি জানান এবং তাকে আটক করানোর উদ্যোগ নেন। তবে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তায়েব সেখান থেকে পালিয়ে যান।

সামির হোসেনের অভিযোগ, দুপুরের ওই ঘটনার জের ধরে সন্ধ্যায় তায়েব শিকদারের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে করে তার বাড়িতে আসেন। এ সময় তারা তার মাকে গালিগালাজ করেন এবং দুই রাউন্ড গুলি ছোড়েন। পরে বাড়ি থেকে চলে যাওয়ার সময় তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করেন।

তিনি আরও জানান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তায়েব শিকদারের নেতৃত্বে সাকিব হোসেনসহ কয়েকজন তার বাড়িতে হামলা, গুলি এবং ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করেন। তার বাবা-মাকেও হুমকি দেওয়া হয়েছে। এর আগেও একবার তার ওপর গুলি চালানো হয়েছিল।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, মৎস্যজীবী দল নেতার বাড়িতে গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।